৮০ বছর পর ডিগ্রি পেলেন প্রীতিলতা ও বীণা দাসগুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার ও বীণা দাসগুপ্তকে মরণোত্তর স্নাতক ডিগ্রি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই ডিগ্রি দেওয়া হয়। ৮০ বছর আগে তাঁরা কৃতিত্বের সঙ্গে স্নাতক পাস করলেও ব্রিটিশ সরকারের নির্দেশে তাঁদের পরীক্ষার ফল স্থগিত রাখা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিপ্লবীদের প্রতি সম্মান জানাতেই মরণোত্তর ডিগ্রি দেওয়া হলো। দুই বিপ্লবীর পরিবারের কেউ নয়, রাজ্য সরকারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের আচার্য এই ডিগ্রির সনদ গ্রহণ করেন। পরে তিনি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এই সনদ বিশ্ববিদ্যালয়েই সংরক্ষণ করা হবে।