৯০ শতাংশ বেশি কার্যকর পোলিও টিকা তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলিও প্রতিরোধে আরও বেশি কার্যকর টিকা তৈরি হয়েছে। নতুন এ টিকা প্রচলিত টিকার চেয়ে ৯০ শতাংশ বেশি কার্যকর। চিকিৎসা সাময়িকী ল্যান্সেট-এর অনলাইন সংস্করণে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।পোলিও টিকা নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা মনে করছেন, নতুন এই টিকার মাধ্যমে বিশ্ব থেকে পোলিও একেবারে নির্মূল করা সম্ভব হবে। ভারত, আফগানিস্তান ও নাইজেরিয়ায় ইতিমধ্যে এ টিকার ব্যবহার শুরু হয়েছে।বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই পোলিও প্রায় নির্মূলের পথে। ১৯৮৮ সালে ১২৫টি দেশে পোলিওর ব্যাপক বিস্তার ছিল। ২০০৫ সালে দেশের এ সংখ্যা নেমে আসে পাঁচে। অর্থাৎ পোলিও আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ থেকে এক হাজার ৬০৬ জনে নামিয়ে আনা সম্ভব হয়েছে।তিন ধরনের পোলি ভাইরাস রয়েছে। এগুলো হচ্ছে টাইপ-১, টাইপ-২ ও টাইপ-৩। এর যেকোনো একটির সংক্রমণে পোলিও হতে পারে। প্রচলিত টিকার মাধ্যমে এর যেকোনো একটি প্রতিরোধ করতে পারে।ভারতে টাইপ-২ সর্বশেষ দেখা যায় ১৯৯৯ সালে। ফলে এটি এখন আর নেই, ধরেই নেওয়া যায়। এখন প্রয়োজন অন্য দুটি ভাইরাসকে নির্মূলের ব্যবস্থা করা। বিবিসি।