৯০০ পাউন্ড ওজনের লাইগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখের গড়ন সিংহীর মতো। কিন্তু মলিন লোম ও ছোট ছোট পা দেখে সিংহী মনে হয় না, মনে হয় বাঘ। আসলে এর কোনোটিই নয়; প্রাণীটি লাইগার। পুরুষ সিংহ ও বাঘিনীর সংকরায়ণের মাধ্যমে এর জন্ম হয়ে থাকে।লাইগারের মধ্যে সবচেয়ে বড়টি অর্থাৎ হারকিউলিসের ওজন ৬৪ স্টোন (৮৯৬ পাউন্ড)। আর সবচেয়ে ছোট চার সপ্তাহ বয়সী লাইগারের নাম অ্যারাইজ। অ্যারাইজ দ্রুত গতিতে বেড়ে উঠছে। দিনে প্রায় এক পাউন্ড করে বেড়ে উঠছে সে। প্রথম জন্মদিনে তার ওজন ২৬ স্টোন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।বলা হচ্ছে, অ্যারাইজের বয়স তিন বছর হলে এটির ওজন ৫০ স্টোন ছাড়িয়ে যেতে পারে। এভাবে বেড়ে উঠলে অ্যারাইজ একদিন বড় ভাই হারকিউলিসকেও ছাড়িয়ে যাবে। তখন সে হবে সংকরায়িত বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী। পেছনের দুই পায়ের ওপর দাঁড়ালে হারকিউলিসের উচ্চতা ১০ ফুট। উচ্চতার জন্য এরই মধ্যে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকেও নাম লিখেয়েছে।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার মিটল বিচ বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্রে লাইগার ভ্রাতৃদ্বয়ের জন্ম। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইনস্টিটিউট অব গ্রেটলি এনডেনজারড অ্যান্ড রেয়ার স্পিসিস (টিআইজিইআরএস)।টিআইজিইআরএসের পরিচালক ভাগভান অ্যান্টল জানান, সাধারণ সিংহ বা সিংহীর চেয়ে লাইগার ভ্রাতৃদ্বয় অনেক বেশি খেলাপ্রিয়। অ্যারাইজ খেলার সময় হলেই বড় ভাইয়ের পিঠে চড়ে বসে। অ্যান্টল বলেন, লাইগার অনেক বেশি সামাজিক প্রাণী। এই গুণটা তারা পুরুষ সিংহের কাছ থেকে পেয়েছে। মানুষের সান্নিধ্য পেতে এবং খেলতে পছন্দ করে তারা।টিআইজিইআরএসের প্রশিক্ষক মোকশা বাইব বলেন, লাইগার খেপে গেলে মা বাঘিনীই তাদের শান্ত করে। মানুষের গায়ে বেয়ে উঠতে ও খেলতে পছন্দ করে লাইগার।ভাইদের মধ্যে হারকিউলিসের ওজনই সবচেয়ে বেশি। এর মুখ আকারে দুই ফুট তিন ইঞ্চি। বাঘের মতো সাঁতার কাটতে পছন্দ করে সে। ২০০২ সালে জন্ম নেওয়া হারকিউলিসের অন্য তিন ভাই হলো সিন্দাবাদ, ভালকান ও জিয়ুস। সংকরায়ণের মাধ্যমে লাইগারের বিকল্প প্রাণীও জন্ম দেওয়া হয়েছে, এর নাম টাইগন। তবে এগুলো লাইগারের চেয়ে আকারে ছোট। পুরুষ বাঘ ও সিংহীর সংকরায়ণের মাধ্যমে এ জাতের প্রাণী জন্ম দেওয়া হয়েছে। চীনে জন্ম দেওয়া হয়েছে টাইগনের।সাধারণত বনে-জঙ্গলে একসঙ্গে বাঘ ও সিংহ—এই দুই জাতের প্রাণীর দেখা পাওয়া অসম্ভব ঘটনা। পৃথিবীর দুই অঞ্চলে দুই জাতের প্রাণীর বসবাস। আফ্রিকায় যেমন সিংহ, তেমনি এশিয়ায় বাঘের বিচরণ সবচেয়ে বেশি। ডেইলি মেইল অনলাইন।