৯১টি আগ্নেয়গিরি বরফে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফঢাকা বিশাল এলাকাজুড়ে অনেক আগ্নেয়গিরির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। দুই কিলোমিটার পুরু বরফের নিচে রয়েছে এসব আগ্নেয়গিরি। আগ্নেয় উদ্‌গিরণ ঘটলে বরফ স্তরে ধস নামতে পারে বলে আশঙ্কায় বিজ্ঞানীরা। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ অঞ্চলে ৯১টি আগ্নেয়গিরির খোঁজ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা চার হাজার মিটার, উচ্চতায় সুইজারল্যান্ডের ইগার পর্বতের সমান। পূর্ব আফ্রিকার আগ্নেয় পর্বতমালায় সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে বলে মনে করা হয়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই আগ্নেয়গিরি থেকে উদ্‌গিরণ হয়তো বরফের ওপরে আসতে পারবে না। তবে নিচ থেকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে। ভূতাত্ত্বিকেরা মনে করছেন, সংখ্যার দিক থেকে ওই অঞ্চলকেও ছাড়িয়ে যাবে পশ্চিম অ্যান্টার্কটিকা।