৯৭ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার কোনো বয়স নেই। অ্যালান স্টুয়ার্ট আবার তা প্রমাণ করে ছেড়েছেন। অস্ট্রেলীয় এই নাগরিক ৯৭ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এর মধ্য দিয়ে নিজের গড়া রেকর্ড ভেঙেছেন স্টুয়ার্ট। তিনি সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।স্টুয়ার্ট এর আগে ২০০৬ সালে ৯১ বছর বয়সে সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে এই ডিগ্রি অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তোলেন। স্টুয়ার্টের জন্ম ১৯১৫ সালে। তিনি ছয় সন্তানের জনক। ১২ জন নাতি-নাতনি রয়েছে তাঁর। এই নাতি-নাতনিদের আবার রয়েছে ছয় সন্তান।১৯৩৬ সালে দন্তচিকিৎসা বিষয়ে পড়াশোনা শেষ করার পর এটা তাঁর চতুর্থ ডিগ্রি। মানসিকভাবে সচল থাকার উদ্দেশে ৮০-এর দশকে আবারও স্কুলে ফিরে যান তিনি। পরে তিনি ডেন্টাল সার্জারির ওপর ডিগ্রি লাভ করেন। গত শুক্রবার নিউ সাউথ ওয়েলসে সমাবর্তন অনুষ্ঠানে স্টুয়ার্ট এএফপিকে বলেন, কোনো মানুষ এতটা বুড়িয়ে যান না যে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না। মনকে প্রশস্ত করার সময় কখনো ফুরিয়ে যায় না। তাই নতুন বন্ধুত্ব গড়ে তুলুন। আর অর্থপূর্ণ কোনো কিছু অর্জন করতে চ্যালেঞ্জ ছুড়ে দিন। বিবিসি