৯৮ লাখ ডলারে বিক্রি হলো ওয়াশিংটনের সংবিধানের কপি
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কাছে সংরক্ষিত সংবিধানের একটি কপি ও ‘বিল অব রাইটস’-এর একটি খসড়া গত শুক্রবার নিলামে ৯৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ এই নিলামের আয়োজন করে।আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের যত বই ও ঐতিহাসিক দলিল নিলামে বিক্রি হয়েছে, ওয়াশিংটনের সংগ্রহে থাকা সংবিধানের কপি ও বিলের খসড়াটিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়েছে। ওয়াশিংটনের সইসংবলিত, স্বর্ণখচিত এই সংবিধানের কপিটি ১৭৮৯ সালে ছাপা হয়েছিল। নিলামে বিক্রির জন্য এর আনুমানিক মূল্য হয়েছিল ৩০ লাখ ডলার।অলাভজনক প্রতিষ্ঠান মাউন্ট ভারনন লেডিস অ্যাসোসিয়েশন নিলামে ওয়াশিংটনের এসব ব্যক্তিগত দলিল কিনে নেয়। সংস্থাটি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জর্জ ওয়াশিংটনের পৈতৃক সম্পত্তি দেখাশোনা করে। ১৭৮৯ সালে সংবিধানে এই কপিটি জর্জ ওয়াশিংটনের জন্য বিশেষভাবে ছাপা হয়েছিল। ২২৩ বছরের পুরোনো এই সংবিধানের কপির অনেক জায়গাতেই দেখা গেছে, জর্জ ওয়াশিংটন নির্দিষ্টভাবে কিছু অংশ পড়ে তাতে কলম দিয়ে দাগ দিয়েছেন। ওয়াশিংটনের দাগ দেওয়া ওই অংশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব বিষয়ে সুনির্দিষ্ট বর্ণনা রয়েছে। বিবিসি।