‘অগ্রহণযোগ্য’ শর্তে আইএমএফের ঋণ নেবে না হাঙ্গেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ‘অগ্রহণযোগ্য’ শর্ত মেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেবে না তাঁর দেশ।গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে নিজের পোস্ট করা বার্তায় আইএমএফের শর্ত প্রত্যাখ্যান করেন ওরবান। প্রধানমন্ত্রী ওরবান লিখেছেন, আইএমএফের বেঁধে দেওয়া শর্তগুলো হাঙ্গেরির স্বার্থ রক্ষা করে না। এ কারণে হাঙ্গেরির পক্ষ থেকে আইএমএফকে বিকল্প সমঝোতা প্রস্তাব দেওয়া হবে। ওরবানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইএমএফের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।হাঙ্গেরির মধ্য-ডানপন্থী সরকার গত বছরের নভেম্বরে আইএমএফের কাছ থেকে নতুন করে এক হাজার ৯০০ কোটি ডলার ঋণ চায়। এই ঋণ দিতে অবসর ভাতা বাতিল ও হাঙ্গেরির ব্যাংকগুলোর ওপর আরোপিত কর প্রত্যাহারসহ বেশ কয়েকটি শর্ত বেঁধে দেয় আইএমএফ। শুরু থেকেই আইএমএফের শর্ত শিথিলের দাবি জানিয়ে আসছিল হাঙ্গেরি।গত বুধবার ওরবান গণমাধ্যমকর্মীদের বলেন, আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। বিবিসি।