প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর দেশের রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে অতিমাত্রায় আশাবাদী না হতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে দেশ ছাড়ার আগে দ্য হিন্দু পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী সু চি প্রায় ২৫ বছর পর গতকাল ছয় দিনের সফরে ভারতে পৌঁছান। ষাটের দশকে তিনি নয়াদিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী ছিলেন। তাঁর মা তখন ভারতে মিয়ানমারের (তৎকালীন বার্মা) রাষ্ট্রদূত ছিলেন। ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান সোনিয়া গান্ধীর আমন্ত্রণে সু চি ভারত সফর করছেন। আজ বুধবার সু চি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং নয়াদিল্লিতে জওহরলাল নেহরু স্মারক বক্তৃতা দেবেন। এএফপি।