'অবৈধ' বাংলাদেশিদের আসাম ছাড়ার নির্দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের জোরহাট এলাকায় বেআইনিভাবে বসবাসরত ‘বাংলাদেশি’ অভিবাসীদের (অনুপ্রবেশকারী) ১৫ দিনের মধ্যে আসাম ছেড়ে যেতে বলেছেন সেখানকার বিজেপির সাংসদ কামাক্ষা প্রসাদ। গত সোমবার বিজেপির দলীয় বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন আসাম রাজ্যের বিজেপির প্রধান ও কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, এ বিষয় নিয়ে তিনি শিগগিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন৷