‘অর্থের বিনিময়ে মীমাংসাচেষ্টার অভিযোগ ডাহা মিথ্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের বিনিময়ে দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা মীমাংসাচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নিউইয়র্কের সেই হোটেলকর্মীর আইনজীবীরা।হোটেলকর্মী নাফিসাতাউ দিয়ালোর দায়ের করা মামলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান স্ত্রস-কানকে আগামী মঙ্গলবারই সর্বপ্রথম আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। বিষয়টি সামনে রেখে মার্কিন গণমাধ্যমে খবর বেরোয়, দিয়ালো গোপনে অর্থের বিনিময়ে স্ত্রস-কানের মামলাটি আদালতের বাইরেই নিষ্পত্তির চেষ্টা করেছেন।যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল ও ডেইলি বিস্ট অনলাইনসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, হোটেলকর্মী দিয়ালোর আইনজীবী কেনেথ থম্পসন ইঙ্গিত দিয়েছিলেন, আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে যৌন হয়রানির মামলাটি নিষ্পত্তির জন্য তিনি কাজ করবেন।মার্কিন গণমাধ্যমের এ খবরকে ডাহা মিথ্যা আখ্যায়িত করেছেন কেনেথ থম্পসন। তিনি বলেছেন, এটা দিয়ালো ও তাঁর আইনজীবীদের বিরুদ্ধে আরেকটি ভিত্তিহীন আক্রমণ। থম্পসন ওই প্রতিবেদনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমরা আশা করছি, আদালতেই মামলাটির বিচারকাজ শেষ হবে।’নিউইয়র্কের ম্যানহাটনের সোফিটেল হোটেলের কর্মী দিয়ালোকে গত ১৪ মে স্ত্রস-কান যৌন হয়রানি করেন বলে অভিযোগ আনা হয়। এএফপি ও রয়টার্স।