‘অ্যাসাঞ্জ দীর্ঘ প্রতীক্ষার জন্য প্রস্তুত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আরও প্রায় এক বছর থাকতে পারেন। তাঁর বাবা জন শিফটন গতকাল শনিবার বলেন, অ্যাসাঞ্জ ‘দীর্ঘ প্রতিক্ষার’ জন্য প্রস্তুত।অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানকারী জন শিফটন বলেন, তাঁর ছেলে দূতাবাসের ছোট্ট একটি ঘরে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছেন। ভবিষ্যৎ নিয়ে তাঁর তেমন দুশ্চিন্তা নেই। এমনকি তিনি আগামী বছর অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ান সিনেট নির্বাচনে প্রার্থী হওয়ার কথাও ভাবছেন এবং একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়েছেন। ৪১ বছর বয়সী অ্যাসাঞ্জ সুইডেনে প্রত্যর্পণ এড়াতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে বর্তমানে আশ্রিত রয়েছেন। এএফপি।