'আইএসের' ৭ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মালয়েশিয়ার পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়ে পুলিশ বলেছে, তাঁদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরিক। প্রতিবেশী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গত বছরের জানুয়ারিতে আইএসের সঙ্গে যুক্ত জঙ্গিরা কয়েক দফা হামলা চালানোর পর থেকে মালয়েশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি আছে। আইএসসংশ্লিষ্ট জঙ্গি তৎপরতায় জড়িত থাকার সন্দেহে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে আড়াই শতাধিক লোককে গ্রেপ্তার করেছে। দেশটির পুলিশ বাহিনীর প্রধান খালিদ আবু বকর গতকাল এক বিবৃতিতে বলেন, চলতি মাসের শুরুর দিকে বোর্নিওর সাবাহতে অভিযান চালিয়ে ওই সাতজনের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়।
রয়টার্স