'আপনারা লক্ষ্মীকে পার্লামেন্টে পাঠান'

লক্ষ্মী (হিন্দুধর্মমতে ধন-সম্পদের দেবী) সাইকেলে চড়ে আসেননি (সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক), আসেননি কোনো হাতির পিঠে চড়েও (বিএসপির নির্বাচনী প্রতীক), তিনি এসেছেন পদ্ম ফুলে ভেসে। আপনারা এই লক্ষ্মীকে পার্লামেন্টে পাঠান।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরায় নির্বাচনী প্রচারণার শেষ দিন গতকাল মঙ্গলবার শহরটির হলভর্তি উৎসুক ভোটারের কাছে এভাবেই ভোট চাওয়া হয় জনপ্রিয় বলিউড অভিনেত্রী হেমা মালিনীর পক্ষে। অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া হেমা চলতি লোকসভা নির্বাচনে মথুরার একটি আসন থেকে ভারতের প্রধান বিরোধী দল বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন।
মথুরায় ভোট গ্রহণ হবে কাল বৃহস্পতিবার। গতকাল স্থানীয় একটি হলে হেমা মালিনীর পক্ষে ওইভাবে ভোট চাওয়া উপস্থিত ভোটারদের দারুণ নজর কাড়ে।
পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা হেমা মালিনী (৬৫) ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন। তবে লোকসভা নির্বাচনে এবারই তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনডিটিভি।