'আফগানিস্তান ইরাক হয়ে উঠবে না'
আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা লে. জেনারেল জন লরিমার বলেছেন, আফগানিস্তানে কখনোই ইরাকের মতো জাতিগত সংঘাত সৃষ্টি হবে না৷ চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার করা হবে৷ এর পর দেশটির সম্ভাব্য পরিস্থিতি কী হবে, তা নিয়ে আলাপকালে বিবিসি রেডিও ফাইভের এক সরাসরি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ খবর বিবিসির৷
মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রায় এক দশক লড়াই শেষে ২০১১ সালে ইরাক ত্যাগ করে৷ এর পরও দেশটির পিরস্থিতি শান্ত হয়িন৷ সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিরা৷
তবে জেনারেল লরিমার মনে করেন, ইরাক ও আফগানিস্তানের পরিস্থিতি ‘একেবারেই আলাদা’৷ আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পরও দেশটি নিরাপদ থাকবে বলে তাঁর বিশ্বাস৷ এর কারণ হিসেবে তিনি বলেন, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী এখন অনেক বেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত ও প্রশিক্ষিত৷ জঙ্গিদের হুমকি মোকাবিলায় এই বাহিনী এখন ইরাকি বাহিনীর চেয়েও শক্তিশালী৷