'আফ্রিকার সমস্যার মূলে যৌনতা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার সমস্যার মূল হিসেবে যৌনতাকে দায়ী করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি। গতকাল রোববার প্রেসিডেন্টের উদ্ধৃতির বরাতে বার্তা সংস্থা এএনআই প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুসেভেনির মতে, আফ্রিকার মানুষ অলস আর অতিমাত্রায় যৌনকাতর। একই সঙ্গে বংশবৃদ্ধি ঘটিয়ে দুনিয়া ভরিয়ে ফেলার তালে থাকে। এ কারণে তারা গরিব।
পূর্ব আফ্রিকার এই দেশটির আয়তন ৯১ হাজার ১৩৫ বর্গমাইল। জনসংখ্যা ৩ কোটি ৯২ লাখ। দেশটি মূলত বৈদেশিক সহায়তা ও অনুদানের ওপর নির্ভরশীল। উগান্ডার দাতব্য খাতে যুক্তরাজ্য আট কোটি ৩০ লাখ পাউন্ড দিতে যাচ্ছে।
মুসেভেনি বলেন, সমকামীদের সমঅধিকারের বিষয়ে কোনো দাতা দেশ যদি অটল থাকে, তাহলে তাদের সহায়তা নেওয়াটা পাপ হবে।