প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় আবিষ্কার করেনি, বরং ‘আক্রমণ’ করেছে। অস্ট্রেলিয়ায় ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের আদিবাসী পরিভাষাবিষয়ক নির্দেশিকায় এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ নাবিক জেমস কুকের সিডনিতে আগমনের ঘটনা ছিল ‘বহিরাক্রমণ’। ইউরোপিয়ানরা অস্ট্রেলিয়া ‘আক্রমণ করে দখল করে এবং উপনিবেশ স্থাপন করে’। নির্দেশিকায় বলা হয়েছে, ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় আবিষ্কার করেছে এমন ইতিহাস ইউরোপের দৃষ্টিকোণ থেকে বিনির্মাণ করা হয়েছে। অথচ ব্রিটিশদের আগমনের বহুকাল আগ থেকেই অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ও টরেস প্রণালিতে লোকজনের বসবাস ছিল। ফলে জেমস কুকের অস্ট্রেলিয়া আবিষ্কারের ধারণা ভুল। এএফপি