'আবে পার্ল হারবারে যাবেন, তবে ক্ষমা চাইতে নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির প্রথম নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের নৌঘাঁটি পার্ল হারবারে যাবেন। সেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, তবে ক্ষমা চাইবেন না। গতকাল মঙ্গলবার জাপান সরকারের শীর্ষ এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
ক্ষমতাসীন প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার গত মে মাসে জাপানের হিরোশিমায় ঐতিহাসিক সফরের পরিপ্রেক্ষিতেই শিনজো আবের পার্ল হারবার সফরের কথা এল। ওবামা ওই সফরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুর্দশা নিয়ে কথা বলেন, কিন্তু কোনো ক্ষমা চাননি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে লাখের বেশি সাধারণ মানুষ নিহত হয়। অন্যদিকে জাপান পার্ল হারবারে মার্কিন ঘাঁটিতে হামলা করার পরই কেবল যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব ইউশিহিদে সুদা প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এই সফরের উদ্দেশ্য যুদ্ধে নিহতদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন, ক্ষমাপ্রার্থনা নয়।’