প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আমি একজন ফকির। আমার কোনো টাকা নেই। আমি নির্বাচনী প্রচারণা চালাব আপনাদের টাকায়। এখন সিদ্ধান্ত নিন আপনারা কী চান।’ গতকাল বুধবার বারানসিতে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধীর সমালোচনা করেন। এ সময় তিনি মোদি ও রাহুলের ব্যয়বহুল নির্বাচনী প্রচারণার বিষয়টি উল্লেখ করেন। টাইমস অব ইন্ডিয়া।