‘আমি রাগী নই’
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, তিনি মোটেও রাগী কৃষ্ণাঙ্গ নারী নন। নতুন বইয়ে তাঁকে ওভাবে উল্লেখ করা হলেও তা ঠিক নয়।গত বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-এর ‘দিস মর্নিং’ অনুষ্ঠানে মিশেল এসব কথা বলেন। একই সঙ্গে রাম ইমানুয়েলসহ হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে কোনো সংঘাতের বিষয়টিও তিনি অস্বীকার করেছেন।নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক জোডি ক্যান্টর দি ওবামাস নামের বই লিখেছেন। ওই বইয়ে বলা হয়েছে, হোয়াইট হাউসে মিশেলের জীবন খুব একটা সুখকর হয়নি। তিনি কিছুটা রাগী স্বভাবের একজন কৃষ্ণাঙ্গ নারী। রাম ইমানুয়েলসহ হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে তাঁর বাদানুবাদের ঘটনাও ঘটেছে। ইমানুয়েল হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ছিলেন। বর্তমানে তিনি শিকাগোর মেয়র।মিশেল বলেন, ‘রামের সঙ্গে আমার কখনো বাদানুবাদও হয়নি। তিনি একজন মজার মানুষ। তিনি আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের একজন।’ এএফপি, বিবিসি।