'আম্মা লবণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প মূল্যে ক্যানটিন চালু এবং পানির বোতল বাজারজাতের পর ভারতের তামিলনাডুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা সরকার এবার বাজারে এনেছে ‘আম্মা লবণ’৷ এআইডিএমকে-সমর্থকদের কাছে জয়ললিতা ‘আম্মা’ হিসেবে পরিচিত। তামিলনাডু সল্ট করপোরেশন (টিএনএসসি) এটি বাজারে এনেছে। জয়ললিতা গতকাল এই লবণ বিক্রির উদ্বোধন করেন। এর আগে সরকার ‘আম্মা ক্যানটিন’ চালু করেছিল, যা স্বল্পমূল্যে নাশতা ও দুপুরের খাবার সরবরাহ করছে। এ ছাড়া মাত্র ১০ রুপি ‘আম্মা পানি’ নামে এক লিটারের বোতল চালু করেছে। এনডিটিভি