‘আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়া হবে জাপানে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান ও যুক্তরাষ্ট্র জাপানের মাটিতে আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গতকাল সোমবার এ কথা বলেন।জাপানের প্রতিরক্ষামন্ত্রী সাতোশি মোরিমতোর সঙ্গে টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে প্যানেট্টা বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জাপানকে রক্ষায় আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’ বিবিসি ও এএফপি।