‘ইতিবাচক উদ্যোগের’ পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালায় বর্ণ বিবেচনা করার বিরুদ্ধে এক শিক্ষার্থীর আবেদন চ্যালেঞ্জ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত বুধবার সুপ্রিম কোর্টে বিষয়টির শুনানি হয়। ‘ইতিবাচক উদ্যোগ’ নীতির আওতায় সুপ্রিম কোর্ট বর্ণ বিবেচনা করে ভর্তির পক্ষে অবস্থান নিয়েছেন।সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত নীতির আওতায় ২০০৮ সালে শ্বেতাঙ্গ শিক্ষার্থী অ্যাবিগেল ফিশার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হন। পরে তিনি আদালতে অভিযোগ করেন, বিদ্যমান নীতির কারণে তাঁর নাগরিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ নীতিমালায় প্রার্থীদের যোগ্যতা সমান হলে বর্ণের ভিত্তিতে পশ্চাৎপদ কৃষ্ণাঙ্গদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আদালতে ফিশারের জয় হলে ‘ইতিবাচক উদ্যোগ’ নীতিতে প্রভাব পড়বে। বিবিসি।