'ইবোলায় কাবু হচ্ছে অর্থনীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক বলছে, ইবোলা ভাইরাসের ভয়াবহতা পশ্চিম আফ্রিকার তিনটি দেশের অর্থনীতিকে কাবু করে ফেলছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রাক্কলন অনুযায়ী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও বৃদ্ধি ঘটছে বেশ ধীর গতিতে। খবর বিবিসির।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে তিন দেশের অর্থনীতিই বেশ গতিশীল ছিল। এই গতি অব্যাহত ছিল এ বছরের প্রথম ছয় মাস পর্যন্ত। প্রতিবেদন বলছে, লাইবেরিয়ায় ইবোলা মহামারি চলার পরও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত আছে। দেশটিতে আগামী বছরের প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৩ শতাংশ। এ বছরের অক্টোবরের চেয়ে এটি এক শতাংশ বেশি। তবে তা প্রবৃদ্ধির প্রাক্কলিত হারের অর্ধেক। বিশ্বব্যাংকের বক্তব্য, ইবোলা সংক্রমণের হার শূন্যে নামিয়ে আনাটা যে খুব জরুরি, প্রতিবেদনে সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।