প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর যুক্তরাজ্যের সদ্য শুরু হওয়া বিমান হামলা অতীতের ইরাক হামলার মতো নয়। বর্তমান পরিস্থিতি ২০০৩ সালের ইরাক যুদ্ধের চেয়ে ভিন্ন। এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশ্ন হলো, সর্বোচ্চ ন্যায়সম্মতভাবে কীভাবে জড়িত হতে পারি।’ ইরাক যুদ্ধের প্রেক্ষাপট তৈরির জন্য বিতর্কিত টনি ব্লেয়ার বলেন, আইএসকে শক্তিমত্তা বাড়ানোর সুযোগ দেওয়া হলে তারা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এসে পশ্চিমাদের তাদের হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে।
বিবিসি