‘ইরানে একাই হামলা করবে ইসরায়েল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সহায়তা না পেলে ইসরায়েল প্রয়োজনে একাই ইরানে হামলা করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর দেশের একটি টেলিভিশনে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি ব্যাহত করতেই দেশটির ওপর হামলা করা হবে।নেতানিয়াহু প্রশ্ন করেন, ‘ডেভিড বেন-গুরিয়ন যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, তখন কি যুক্তরাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন পড়েছিল?’ইরানের ওপর অন্যান্য দেশও যাতে চাপ প্রয়োগ করে, সেই লক্ষ্যেই নেতানিয়াহু এই উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে। নিউইয়র্ক টাইমস।