'ইরানের সঙ্গে চুক্তি বাতিল করা হবে চরম বোকামি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিআইএর পরিচালক জন ব্রেনান সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় বোকামির’ কাজ।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, জয়ী হলে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তিটি বাতিল করে দেবেন। এই পরিপ্রেক্ষিতে ওই সতর্কবার্তা উচ্চারণ করলেন ব্রেনান।

সিআইএর এই বিদায়ী পরিচালক বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করে দিলে তা ইরান ও অন্য দেশগুলোর পরমাণু অস্ত্র অর্জনের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। গতকাল বুধবার বিবিসিতে প্রচারিত এক সাক্ষাৎকারে ব্রেনান এসব কথা বলেন।