প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ‘অবৈধ ও জারজ’ রাষ্ট্র বলে অভিহিত করেছেন। নিজের ওয়েবসাইটে গত রোববার খামেনি বলেন, ‘ইহুদি রাষ্ট্রটি অবৈধ ও জারজ।’ তিনি বলেন, ‘মার্কিনরা ইহুদিদের সর্বোচ্চ প্রশ্রয় দিচ্ছে। কিন্তু আমরা এ ধরনের আশকারা দেব না।’ পরমাণু আলোচনা ও যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ তুলে খামেনি বলেন, ‘মার্কিনরা হাসিমুখে আলোচনার কথা বলে, কিন্তু পরমুহূর্তেই জানায়, সব বিকল্পই হাতে থাকবে।’ এএফপি।