'ঈশ্বরের দোহাই, চলে যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন,জেরেমি করবিন
ডেভিড ক্যামেরন,জেরেমি করবিন

পদত্যাগের ঘোষণা দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির লেবার পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার জন্য লেবার নেতা জেরেমি করবিনের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান ক্যামেরন।
গতকাল ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে ইইউতে যুক্তরাজ্যের থাকা না-থাকার বিষয়ে গণভোটে করবিনের প্রচারণার সমালোচনা করেন। তিনি বলেন, ‘ঈশ্বরের দোহাই, আপনি চলে যান।’
ছায়া মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যের পদত্যাগের পর করবিনের ওপর চাপ বাড়তে থাকে। এরই মধ্যে গত মঙ্গলবার আস্থা ভোটে হেরে যান তিনি। তবে এই আস্থা ভোটের রায়ের ফলাফলকে উড়িয়ে দিয়েছেন করবিন। তাঁর মতে, এর কোনো ‘সাংবিধানিক স্বীকৃতি নেই’। করবিন বলেছেন, দলের যে ৬০ শতাংশ মানুষ দলীয় নেতা হওয়ার ভোটে তাঁর পক্ষে রায় দিয়েছিলেন তাঁদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন না।