‘উইকিলিকসকে তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতি করেননি ম্যানিং’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকিলিকসের কাছে হাজার হাজার গোপন নথি তুলে দিয়ে মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিং যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি করেননি। বিষয়টি নিয়ে তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপনের সুযোগ প্রার্থনা করেছেন ম্যানিংয়ের আইনজীবীরা। গত বুধবার বিচারের আগে শুনানিতে সামরিক আদালতে বিচারকের কাছে এ প্রার্থনা করা হয়।ওই শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, তাঁদের মক্কেল যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো তথ্য-উপাত্ত উইকিলিকসের হাতে তুলেন দেননি। এ-সংক্রান্ত সরকারি প্রতিবেদনেও বড় ধরনের কোনো ‘ক্ষতির’ প্রমাণ মেলেনি। তবে সরকারি কৌঁসুলিরা বলেন, ম্যানিংয়ের পাচার করা তথ্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনা অনুমতিতে ওই সব গোপন নথি উইকিলিকসের কাছে তুলে দিয়ে অপরাধ করেছেন ম্যানিং। এএফপি।