প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়েজ খালে ইরানের দুটি জাহাজের অনুপ্রবেশকে ‘রাজনৈতিক উসকানিমূলক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট সিমন পেরেজ। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এটাকে বড় কোনো ঘটনার দৃষ্টিকোণ থেকে দেখছি না। আমার ধারণা, রাজনৈতিক উসকানিমূলক তৎপরতার অংশ হিসেবে ইরান এ কাজটি করেছে। আমাদের শান্ত থাকতে হবে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।’ গত মঙ্গলবার ইরানের নৌবাহিনীর দুটি জাহাজ সিরিয়া যাওয়ার পথে সুয়েজ খালে ঢুকে পড়ে। এএফপি।