‘এই দিনটির পর আমরা আর একা থাকব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ নভেম্বর ২০১১। অর্থাৎ ১১.১১.১১। অনন্য সংখ্যার এই দিনটিতে এশিয়াজুড়ে বিভিন্ন দেশে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে হাজার হাজার যুগল।চীনের সাংহাইয়ে একটি হোটেলের ব্যবস্থাপক লি জিউ বলেন, ‘“ছয়টি এক”-এর এই সংখ্যার দিনটিতে আমরা বিয়ে করতে যাচ্ছি। প্রতি ১০০ বছর এমন দিন একবারই আসে। এই দিনের পর আমরা আর একা থাকব না।’চীনে সাধারণত বিয়ের জন্য ১১ নভেম্বর শুভ দিন হিসেবেই ধরা হয়। কিন্তু এ বছর দিনটি আরও বেশি গুরুত্ব পেয়েছে শেষের দুই সংখ্যা ১১ দিয়ে শেষ হওয়ায়।চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে গতকাল বিয়ে করেছে প্রায় পাঁচ হাজার যুগল। আর জিনিং শহরে গণবিয়ের আয়োজন করা হয় ৬৮ যুগলের জন্য।ভিয়েতনামের হো চি মিন শহরের গণবিয়ের প্রস্তুতি নিয়েছে ৮০ যুগল।হংকংয়ের অন্যতম সংখ্যাতাত্ত্বিক মাক লিং লিং বলেন, বিয়ের জন্য ১১ নভেম্বর একটি ভালো দিন। এ ছাড়া নতুন কিছু শুরু করা, যেমন—নতুন বাড়িতে ওঠা, বাড়ি তৈরির কাজ শুরু করা বা অন্য অনুষ্ঠানের জন্যও দিনটি শুভ।সাংহাইয়ে গতকাল বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া যুবক হে ইং বলেন, ‘আমরা চীনের মানুষ সং খ্যাতত্ত্বে খুব বিশ্বাস করি। আজকের দিনটি অনন্য। তা ছাড়া আমি মনে করি, নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি যদি এমন সংখ্যার হয়, তাহলে তো বেশ।’সিঙ্গাপুরে বিয়ের হিড়িক পড়ে যায় গতকাল। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গতকাল বিয়ে করেছে ৫৭৪ যুগল। এক দিনের বিয়ের এই সংখ্যা স্বাভাবিকের তুলনায় পাঁচগুণ বেশি। এএফপি।