‘এক বছরে যা করেছি কেউ তা পারবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি তাঁর রাজ্যে এক বছরে যে কাজ করেছেন, বিশ্বের কোনো দেশ তা করতে পারেনি। ভবিষ্যতেও কেউ পারবে না। কলকাতায় তৃণমূল যুবার জাতীয় সম্মেলনে এক বক্তব্যে মমতা এসব কথা বলেন। গত শনিবার ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মমতা আরও বলেন, সিপিএম পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। তাদের ফিরিয়ে আনতে যারা ‘দাদাগিরি’ করছে, মানুষ তাদের ক্ষমা করবে না। সিপিএমকে উদ্দেশ করে মমতা বলেন, ৩৫ বছর পার হয়ে গেছে, এবার তারা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুক। এখন শুধু জেগে থাকবে তৃণমূল।