‘এক শিশু’নীতি চীনের প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিশুনীতির কারণে চীনের ওপর থেকে বাড়তি জনসংখ্যার চাপ কমানো সম্ভব হয়েছে এবং এতে দেশটির অর্থনীতির গতি বেড়েছে। এ দাবি দেশটির সরকারের। গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।১৯৮০ সাল থেকে চীন এক শিশুনীতি অবলম্বন করে আসছে। জনসংখ্যার আধিক্য কমাতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে চীন এ নীতি গ্রহণ করে। এ নীতি অনুযায়ী, শহরে বসবাসকারী দম্পতিরা একের অধিক সন্তান নিতে পারবেন না। তবে গ্রামীণ পরিবার ও নৃগোষ্ঠীগত সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে এ নীতি খানিকটা শিথিল করা হয়। গ্রামীণ পরিবারে কারও যদি প্রথম সন্তান কন্যাশিশু হয়, তবে সে ক্ষেত্রে তারা দ্বিতীয় সন্তান নিতে পারবে। এসব শর্ত যারা লঙ্ঘন করবে, তাদের অবশ্যই জরিমানা দিতে হবে। এ থেকে চীন লাভবান হয়েছে বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়।এদিকে চীনে বহু দিন থেকেই নানা মহল থেকে এক শিশুনীতি বাতিলের দাবি উঠছে। এ ছাড়া কিছু মানবাধিকার সংগঠন শুরু থেকেই এ নীতির কঠোর সমালোচনা করে আসছে। এ ছাড়া এ নীতির কারণে চীনে দিন দিন শ্রমিকের সংখ্যা কমে আসছে।এ বছরের শুরুর দিকে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৯৭১ থেকে ২০১০ সাল পর্যন্ত এভাবে কম সন্তান গ্রহণ নীতি বহাল রাখতে গিয়ে দেশটিতে ৩২ কোটি ৮৯ লাখ গর্ভপাতের ঘটনা ঘটেছে।সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো নয়, এ নীতি বাতিল করার কোনো সুযোগ নেই। তবে চীনের মন্ত্রিসভার স্টেট কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মা কাই বলেছেন, পরিবার পরিকল্পনা নীতিতে ইতিবাচক পরিবর্তন আনা হবে।এর আগে রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় আইন পরিষদের সভায় বিতর্কিত এক সন্তান নীতি ও পরিবার পরিকল্পনা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়া।