‘একজন সেনার পক্ষে এত বড় ধ্বংসযজ্ঞ চালানো কঠিন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে দুটি গ্রামে হামলা চালিয়ে ১৬ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত একজন মার্কিন সেনার পক্ষে কথা বলেছে আফগান পুলিশ। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, একজন সেনার পক্ষে ১৬ জনকে হত্যাসহ এত বড় ধংসযজ্ঞ চালানো কঠিন। মার্কিন সেনা রবার্ট বেলেস গত মার্চে তাঁর ঘাঁটির কাছেই দুটি গ্রামে হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা করেন। এ ঘটনায় তদন্ত চলছে। আফগান পুলিশের কর্মকর্তা খুন্দাই দাদ বলেন, ধংসযজ্ঞের মাত্রা এত বড় যে তা একমাত্র বেলেসের পক্ষে করা কঠিন। এএফপি।