‘এফডিআই নিয়ে অপপ্রচার চলছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে গুজরাটে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। আহমেদাবাদের রাজকোটে রেসকোর্স ময়দানে গতকাল বুধবার এক সমাবেশে তিনি ভাষণ দেন। সেখানে রাজ্যের উন্নয়নে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ব্যর্থতা’র সমালোচনার পাশাপাশি তিনি এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) নিয়ে বিরোধী দলের অপপ্রচারেরও সমালোচনা করেন।সোনিয়া বলেন, বিরোধী দল এফডিআই নিয়ে দেশকে বিভ্রান্ত করছে। তারা ইস্যুটি নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে বেড়াচ্ছে। তিনি দাবি করেন, খুচরা ব্যবসায় এফডিআই রাজ্যের কৃষকদের উন্নয়ন ঘটাবে। এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। ডিজেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, চাহিদার ৮০ শতাংশ তেল আমদানি করতে হয়। তাই দাম বাড়ানো হয়েছে। বিবিসি।