‘এবার তালগোল পাকাওনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়ার তাবৎ মানুষের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও মালিয়া ও সাশার কাছে তিনি বাবা। অন্য আর দশজন বাবার মতো সন্তানের সঙ্গে দুষ্টুমির সম্পর্ক বারাক ওবামারও আছে।দ্বিতীয় মেয়াদে গত রোববার নিয়ম রক্ষার শপথ নেন ওবামা। শপথ অনুষ্ঠানে প্রত্যাশিতভাবেই তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত ও প্রাণোচ্ছল। বিষয়টি চোখ এড়ায়নি ১১ বছরের সাশার। হোয়াইট হাউসের ব্লু রুমে শপথ অনুষ্ঠান শেষে মেয়েকে আলিঙ্গন করার সময় বাবাকে উদ্দেশ করে সাশা বলে, ‘ভালো করেছ বাবা।’ বাবাও জবাব দেন, ‘আমি পেরেছি।’ এর পরই সে বাবাকে টিপ্পনী কেটে বলে ওঠে, ‘তুমি এবার আমতা আমতা করোনি।’২০০৮ সালে প্রথম মেয়াদে শপথবাক্য পাঠ করার সময় ওবামা কিছুটা তালগোল পাকিয়ে ফেলেছিলেন। সেই কথা অন্য কেউ ভুলে গেলেও চঞ্চল সাশা ভোলেনি। সময়মতো ঠিকই বাবাকে সেই কথা মনে করিয়ে দিয়েছে। এএফপি।