প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ককে ‘ঐতিহাসিক ও কৌশলগত’ বলে অভিহিত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন নায়েফ। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর নতুন পরিচালক মাইক পম্পিওর রিয়াদ সফর উপলক্ষে গত শুক্রবার এ কথা বলেন তিনি। ট্রাম্প প্রশাসনের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার এটাই প্রথম পুরোনো মিত্র সৌদি আরব সফর। এ ব্যাপারে যুবরাজ মোহাম্মেদ বিন নায়েফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও কৌশলগত। এর ক্ষতি করার কোনো চেষ্টা সফল হবে না।’ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ এই খবর জানিয়েছে। যুবরাজ একই সঙ্গে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে তাঁর দেশ।
রয়টার্স