'ওবামাকেয়ার' বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোকে তহবিল জোগানোসংক্রান্ত একটি বিল গত শুক্রবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। এ আইনের ফলে প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচিত স্বাস্থ্যসেবা প্রকল্প ‘ওবামাকেয়ার’ মাঠে মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপাবলিকানদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২৩০-১৮৯ ভোটে বিলটি পাস হয়। বিলটি পরে সিনেটে পাঠানো হয়। সেখানে চলতি সপ্তাহে এ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ওবামার ডেমোক্রেটিক পার্টির প্রাধান্য রয়েছে। ডেমোক্র্যাট নেতারা ওবামার প্রস্তাবিত স্বাস্থ্যসেবা সংস্কার প্রকল্পের বিরোধী কোনো বিল প্রতিনিধি পরিষদে পাস না করার আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিল, বিলটি পাস করে সিনেটে পাঠানো হলে তা আটকে দেওয়া হবে।
ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার প্রকল্প পাস হলে লাখো দরিদ্র মার্কিন নাগরিক চিকিৎসাবিমার আওতায় আসবে। কিন্তু গত কয়েক বছরে প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবিত বিলের বিরুদ্ধে অন্তত ৪২ বার ভোট দেন রিপাবলিকানরা। এবার সরকারি সংস্থাগুলোকে তহবিল দেওয়াবিষয়ক বিলের সঙ্গে ‘ওবামাকেয়ার’ জুড়ে দেওয়া হয়। নতুন বিলটি সিনেটে পাস করা হলে ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার কর্মসূচির মৃত্যু ঘটবে। টাইমস অব ইন্ডিয়া।