‘কনস্যুলেটে হামলায় অন্য দেশের হাত রয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের জালালাবাদ শহরে ভারতীয় কনস্যুলেট লক্ষ্য করে গত শনিবারের জঙ্গি হামলা ‘অন্য কোনো দেশ’ থেকে নিয়ন্ত্রিত হয়েছিল বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল রোববার বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রধান হুমকি হচ্ছে সন্ত্রাসবাদ। আর এই সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রিত হচ্ছে দেশটির সীমানার বাইরে থেকে। মুখপাত্র আকবরউদ্দিন বলেন, ভারত এ ঘটনায় ভীত নয় এবং আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে নয়াদিল্লির সহায়তা অব্যাহত থাকবে।আফগানিস্তানে অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী জামালি রসুল। এদিকে জালালাবাদ শহরে ভারতীয় কনস্যুলেটে হামলার পর দিন গতকাল আবারও বোমা বিস্ফোরণ হয়েছে। এতে আবদুল কাইয়ুম নামের একজন আইনজীবীসহ অন্তত ১৬ জন আহত হয়েছে। এএফপি, রয়টার্স ও পিটিআই।