‘কলার-বোমা’ ব্যবহার, অস্ট্রেলিয়ায় একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় একজন তরুণীর গলায় নকল বোমা জুড়ে দিয়ে চাঁদাবাজির চেষ্টার অপরাধে পল ডগলাস পিটারস নামের এক ব্যক্তির ১৩ বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে। দেশটির একটি আদালত গতকাল মঙ্গলবার এ রায় দেন।মেডেলিন পুলভার নামের এক তরুণীর গলায় নকল বোমা লাগিয়েছিলেন পল। বোমাটি পরীক্ষা-নিরীক্ষার পর ‘বিপজ্জনক নয়’ বলে নিশ্চিত করতে বিশেষজ্ঞদের ১০ ঘণ্টা লেগেছিল। মেডেলিনের সিডনির বাড়িতে গত বছরের আগস্টে এ ঘটনা ঘটে। পিটারসকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের পর গত মার্চে তিনি ওই অপরাধ স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য থেকে সাবেক স্ত্রীর বাড়ি থেকে পিটারসকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচারক পিটার জারা জানান, পিটারস তরুণীটিকে ‘আতঙ্কের মধ্যে’ ফেলে দিয়েছিলেন। বিবিসি।