‘কিছু কিছু ক্ষেত্রে’ কনডম ব্যবহার করা যেতে পারে: পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, কনডমের ব্যবহার সব সময় ভুল নয়। ‘কিছু কিছু ক্ষেত্রে’ এটা ব্যবহার করা যেতে পারে। কনডমের ব্যবহার বিশেষ করে এইডস রোগের ঝুঁকি কমিয়ে দেয়।জার্মান সাংবাদিক পিটার সিভাল্ডের সঙ্গে গত জুলাইয়ে ছয় দিনে বিশ ঘণ্টার সাক্ষাৎকারের একপর্যায়ে তিনি এই মন্তব্য করেন। জার্মানিতে তাঁর এই সাক্ষাৎকার সিরিজ আকারে প্রকাশ করা হয়। এর আগে কনডম ব্যবহারের কঠোর বিরোধী ছিলেন পোপ বেনেডিক্ট। তবে জন্মনিয়ন্ত্রণে যেকোনো পদ্ধতি ব্যবহারের বিরুদ্ধে তাঁর অবস্থান আগের মতোই রয়েছে।পোপের বিশ ঘণ্টার ওই সাক্ষাৎকার বই আকারে প্রকাশ করা হচ্ছে। লাইট অব দ্য ওয়ার্ল্ড: দ্য পোপ, দ্য চার্চ অ্যান্ড দ্য সাইনস অব দ্য টাইমস শীর্ষক বইটি কাল মঙ্গলবার প্রকাশ করার কথা।জাতিসংঘ এইডস কর্মসূচি, ইউএনএআইডিএস ও ক্যাথলিক সংস্কারবাদীরাসহ বিভিন্ন সংগঠন ও গোষ্ঠী পোপের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে।ইউএনএআইডিএসের নির্বাহী পরিচালক মিচেল সিডিবে এক বিবৃতিতে বলেন, পোপের এই মন্তব্য দায়িত্বশীল যৌন আচরণ ও এইডস প্রতিরোধে কনডমের ব্যবহারের গুরুত্বের প্রতি স্বীকৃতি দিয়েছে।পোপের সাক্ষাৎকার নিয়ে লাইট অব দ্য ওয়ার্ল্ড: দ্য পোপ, দ্য চার্চ অ্যান্ড দ্য সাইনস অব দ্য টাইমস নামক বইটি ১৮টি ভাষায় প্রকাশ করা হবে। বিবিসি, এএফপি।