প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন প্রায় ছয় সপ্তাহ জনসমক্ষে না থাকলেও এত দিন দেশকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন। এ সময় দেশের ‘স্থিতিশীলতা’ অক্ষুণ্ন রেখেছেন। এ বক্তব্য চীনের সরকারি গণমাধ্যমের। উত্তর কোরিয়ার ‘পৃষ্ঠপোষক’ ও মিত্র হিসেবে পরিচিত চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে গতকাল বুধবার বলা হয়, কিম জং-উন লোকচক্ষুর অন্তরালে থাকার সময়ও যথাযথভাবে দেশ চালিয়েছেন। শীর্ষ কর্মকর্তাদের তিনি ইউরোপ, মঙ্গোলিয়া, জাতিসংঘ, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে পাঠিয়েছেন। এটি ‘উত্তর কোরিয়ার কূটনীতির নতুন’ কৌশল। আরেক মন্তব্য প্রতিবেদনে বলা হয়, জনসমক্ষে না এসে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান উদ্যাপন ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরিকল্পনা খোদ কিম জং-উনেরই। বিবিসি