'কৌশলী হোন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে মুসলিমদের কৌশলী হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়াতে উলেমা হিন্দের (জেইউএইচ) সভাপতি আরশাদ মাদানি। উর্দু ভাষার একটি দৈনিকে গতকাল বুধবার তাঁর বিবৃতি প্রকাশিত হয়। উত্তর প্রদেশ রাজ্যে ১০ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে মুসলিমরা ভোট দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন, এমন খবরের পরিপ্রেক্ষিতে ওই আহ্বান জানালেন আরশাদ মাদানি। তিনি দুই বছর ধরে আঞ্চলিক দল সমাজবাদী পার্টির সঙ্গে ছিলেন। তবে এবার তিনি ধর্মনিরপেক্ষ প্রার্থীদের মধ্য থেকে কাউকে বেছে নিতে মুসলমানদের প্রতি আহ্বান জানান। হিন্দুস্তান টাইমস।