'ক্ষোভ দিবস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার এক বছর পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। মুসলিম ব্রাদারহুড এই দিনটিকে ‘ক্ষোভ দিবস’ বলে অভিহিত করেছে। মুসলিম ব্রাদারহুডসহ সামরিক অভ্যুত্থানবিরোধী সংগঠনগুলো এই দিনে বিক্ষোভ করতে পারে—এমন আশঙ্কায় পুলিশপ্রধান প্রধান স্কয়ারে চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করেন।এর মধ্যেও ব্রাদারহুড কিছু সমমনা দলকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করেছে। গত বছরের ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিসরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে।এএফপি।