‘গাদ্দাফি, ওসামা ও হিটলারের সঙ্গে নরকে থাকবেন কিম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের মৃত্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখনো প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা জন ম্যাককেইন বলেছেন, কিমের স্থান হবে নরকে।২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী ম্যাককেইন গত মঙ্গলবার বলেন, গাদ্দাফি, ওসামা, হিটলার ও স্তালিনের সঙ্গে প্রয়াত কিম জং-ইল নরকের একটি তপ্ত কোনায় থাকবেন—তিনি এমনই কামনা করেছেন। ম্যাককেইন বলেন, ‘বিশ্ব এখন অনেক ভালো জায়গা। কারণ, কিম জং-ইল এখন আর এখানে নেই।’কিম জং-ইল সম্পর্কে ম্যাককেইন আরও বলেন, ‘আমি কেবল সন্তুষ্টি প্রকাশ করতে পারি যে গাদ্দাফি, ওসামা বিন লাদেন, হিটলার ও স্তালিনের সঙ্গে “প্রিয় নেতা” নরকের এক তপ্ত কোনায় যোগ দিচ্ছেন।’শুধু ম্যাককেইনই নন, অন্য অনেক মার্কিন আইনপ্রণেতাও প্রয়াত কিম জং-ইলের সমালোচনায় মুখর হয়েছেন। তাঁরা বলেছেন, সহকর্মীরা কিম জং-ইলকে তাঁদের ‘প্রিয় নেতা’ বলে অভিহিত করেন; কিন্তু এ লোকটিই তাঁর দেশের জনগণকে ভয়াবহ দারিদ্র্য ও নির্মম নিপীড়নের মধ্যে রেখেছিলেন। তিনি ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম স্বৈরাচারী শাসক। পিটিআই অনলাইন।