‘গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ব্রেইভিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়েতে জোড়া হামলার ঘটনায় দোষ স্বীকার করা অ্যান্ডারস বেহরিং ব্রেইভিককে গত শনিবার উটোয়া দ্বীপে নিয়ে যাওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে গুলি করে ৬৯ জনকে হত্যার ঘটনায় তিনি অনুতপ্ত নন। গত রোববার পুলিশের তদন্ত কর্মকর্তা এ কথা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা পাল-ফ্রেডরিক জোর্ট ক্রাবি অসলোতে সাংবাদিকদের বলেন, সরেজমিনে পরিদর্শন মামলাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ সময় ব্রেইভিক এমন অনেক গুরুত্বপূর্ণ নতুন তথ্য দিয়েছেন, যা আগের ৫০ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদেও পাওয়া যায়নি। ক্রাবি বলেন, গবেষণায় দেখা গেছে, ঘটনাস্থলে নিয়ে মূল ঘটনার কথা মনে করিয়ে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে নতুন তথ্য পাওয়া যায়। এ জন্য ব্রেইভিককে সেখানে নেওয়া হয়। এ সময় আশপাশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এএফপি।