‘গোপন তহবিল’ গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ‘গোপন তহবিল’ অপব্যবহারের অভিযোগসংক্রান্ত শুনানিতে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, গোপন তহবিল জাতীয় স্বার্থে ব্যবহারের জন্য, গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়।গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে সাবেক বিমানবাহিনী-প্রধান ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইস্তিকলালের প্রতিষ্ঠাতা এয়ার মার্শাল (অব.) আসগর খানের দাখিল করা আবেদনের (পিটিশন) শুনানিতে তিনি এ কথা বলেন।প্রধান বিচারপতি ইফতেখার মাহমুদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে পিটিশনটির ওপর শুনানি হয়।গতকাল শুনানিতে সুপ্রিম কোর্ট পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ২৯ কোটি রুপি কথিত অপব্যবহারের যাবতীয় নথি আধঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন। এর আগে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেছিলেন, হাবিব ব্যাংক ও মেহরান ব্যাংকসংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন রেকর্ড থেকে হারিয়ে গেছে।আইবির দুর্নীতির অভিযোগসংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে বক্তব্য উপস্থাপনে অ্যাটর্নি জেনারেল সোমবার পর্যন্ত সময় চাইলে তা নাকচ করে দেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি সর্বোচ্চ আদালত আইবির প্রধান আফতাব সুলতানকে জরুরি ভিত্তিতে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।আইবির প্রধানের বিরুদ্ধে তলব জারি করার সময় সুপ্রিম কোর্ট বলেন, ‘যদি সাবেক সেনাপ্রধান এবং সাবেক আইএসআই-প্রধান আদালতে হাজির হতে পারেন, তাহলে আদালতের প্রতি আইবির প্রধানেরও জবাবদিহি থাকতে হবে।’আদালতে আইবির প্রধান আফতাব সুলতান বলেন, তাঁর সংস্থার কথিত অর্থ অপব্যবহারের সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো নগদ অর্থ নিয়ে কাজ করে, ব্যাংকের মাধ্যমে নয়। এ ছাড়া সংস্থাটির গোপন নথিতে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কী উদ্দেশ্যে ব্যবহূত হবে, তার তথ্য থাকে না। ডন অনলাইন।