'গ্রেপ্তার না হলে ওবামার মাথায় গুলি করতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টোফার লি করনেল
ক্রিস্টোফার লি করনেল

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ক্রিস্টোফার লি করনেল বলেছেন, গ্রেপ্তার না হলে তিনি ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার মাথায় অগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করতেন। খবর এএফপির।
ওহাইওর টেলিভিশন চ্যানেল ডব্লিউএক্সআইএক্স-টিভি জানিয়েছে, কেনটাকির কারাগার থেকে ২০ বছর বয়সী করনেল চ্যানেলটিকে ফোন করে এ কথা বলেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক হওয়ার কথা স্বীকার করে করনেল বলেন, ওই সংগঠনের ওপর মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তিনি সরকারি কর্মকর্তাদের হত্যা করার পরিকল্পনা করেন। আইএসের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে হামলার পরিকল্পনা করার অভিযোগে জানুয়ারি মাসে করনেলকে গ্রেপ্তার করা হয়।