‘চমকবাজি’ বললেন ডায়ানার সাবেক দেহরক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্সেস ডায়ানার নিহত হওয়ার পেছনে ব্রিটিশ সামরিক বাহিনীর একজন সদস্যের হাত থাকার অভিযোগকে ‘চমকবাজি’ বলে আখ্যা দিয়েছেন তাঁর সাবেক একজন দেহরক্ষী। উচ্চপর্যায়ের নির্দেশে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা ইতিমধ্যে এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছেন।১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা, তাঁর ছেলেবন্ধু দোদি আল-ফায়েদ ও গাড়িচালক হেনরি পল। ওই দুর্ঘটনার পর নানা ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। কিন্তু যুক্তরাজ্যের পুলিশের তদন্তে কোনো অভিযোগের সত্যতা মেলেনি।লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক সদস্য কেন্ হোয়ার্ফ একসময় ডায়ানার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। ডায়ানার নিহত হওয়ার পেছনে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর একজন সদস্যের হাত থাকার অভিযোগকে তিনি ‘চমকবাজি’ বলে আখ্যা দেন। টেলিগ্রাফ।