‘চাভেজই দেশ চালাচ্ছেন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট হুগো চাভেজই ভেনেজুয়েলার সরকার চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস হাওয়া। গত বৃহস্পতিবার এক অধ্যাদেশে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অধ্যাদেশই প্রমাণ করে, অসুস্থ প্রেসিডেন্ট হুগো চাভেজই নেতৃত্ব দিচ্ছেন। চাভেজ স্বাক্ষরিত ভেনেজুয়েলার সরকারি গেজেটের এক অধ্যাদেশে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইলিয়াস হাওয়াকে এই দায়িত্ব দেওয়া হয়। গুরুতর অসুস্থ হয়ে পাঁচ সপ্তাহ ধরে হাভানার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাভেজ।ইলিয়াস বলেন, তাঁর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার অর্থ প্রেসিডেন্ট চাভেজ শাসনকার্য পরিচালনা করছেন এবং তিনিই তাঁকে নিয়োগ দিয়েছেন। তবে এ-সংক্রান্ত অধ্যাদেশের সমালোচনা করেছে দেশটির বিরোধী দল। এএফপি।